মানবসেবায় পলকের অনলাইনে কেনা কোরবানির পশু উৎসর্গ

১২ জুলাই, ২০২০ ১৭:৫০  
‘ডিজিটাল হাট’ এর উদ্বোধনী দিনে অনলাইনে কেনা কোরবানির পশুটি জনকল্যাণে উৎসর্গ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রবিবরা ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর মানবিক উদ্যোগ 'মানবসেবা.কম'-এর জনকল্যাণমুলক কার্যক্রমে দান করেছেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সমন্বয়ে গতকাল অনলাইনে উদ্বোধন হয়ে হয় হাটটি। এসময় অনলাইনে প্রথম ফুড ফর নেশন এর একশপ থেকে এক লক্ষ টাকায় একটি গরু ক্রয় করেন তিনি। এরপর কোরবানির পুশুটি পুরোপুরি মানবসেবা ডট কমকে অনুদান করেন পলক। কোরবানির গোশত গরিব অসহায়, কর্মহীন মানুষের মধ্যে বিলিয়ে দেয়ার পাশাপাশি পশুর চামড়া 'মানবসেবা.কম এই জনহিতৈষী কাজে উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।